ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, শপথ দ্রুত হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি এ কথা জানান।এ সময় এ্যানী চৌধুরী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তিই হতে পারবেন না সেই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি হবে তা শপথের আগেই পরিষ্কার করবে দল।


তিনি জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় এবং সকল প্রস্তুতি তদরকি করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়ে এক সমন্বয় সভা‌ অনুষ্ঠিত হয়েছে রোববার।

ads
ads
ads

Our Facebook Page

↑